Saturday, April 4, 2026

নির্বাচনের আগেই ফুল বদল! গেরুয়া ছেড়ে এবার হাত শিবিরে কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

Date:

Share post:

কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election) প্রার্থীতালিকায় নাম নেই। সেই ক্ষোভেই আগেভাগে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Ex Deputy CM Laxman Savadi)। এবার ফুল বদলে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তিনি। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে (Bengaluru) রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাভাদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে কংগ্রেসের নেতাদের সঙ্গে চলে দীর্ঘক্ষণ বৈঠক।

এদিকে লক্ষ্মণ সাভাদিকে দলে স্বাগত জানিয়ে কর্নাটকের কংগ্রেস নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছে, এমন মহান নেতাদের দলে জায়গা দেওয়া তাঁদের কর্তব্য। আগামী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপির তরফে প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় লক্ষ্মণ সাভাদি ক্ষোভপ্রকাশ করেন এবং বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। সূত্রের খবর, লক্ষ্মণ সাভাদিকে প্রার্থী করতে পারে কংগ্রেস। তবে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেন, ৯ বা ১০ জনের বেশি বর্তমান বিধায়ক আমাদের দলে যোগ দিতে চান কিন্তু আমাদের দলে এই মুহূর্তে জায়গা নেই।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার ১৮৯ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় বাদ পড়েছেন গত বিধানসভা নির্বাচনে জয়ী বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। পরিবর্তে, তালিকায় দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে বিজেপি ছাড়েন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার আগামী ১০ মে ভোটগ্রহণ। ভোটগণনা ১৪ মে।

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...