Saturday, April 11, 2026

Ranbir-Alia: সাতপাকের বর্ষপূর্তিতেও আক্ষেপ গেল না রণবীরের!

Date:

Share post:

আজ থেকে ঠিক এক বছর আগে, এই সময় মানে গোধূলি লগ্নে চোখে চোখ রেখে আগামী সাত জন্মের জন্য একসঙ্গে থাকার অঙ্গীকার করেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt)। কাপুর ম্যানসনে সেদিন ছিল চোখ ধাঁধানো আয়োজন। পড়ন্ত বিকেলে আলিয়ার (Alia Bhatt) কপালে চুম্বন এঁকে ছিলেন ঋষি পুত্র। এখন তিনি কন্যার সন্তানের বাবা কিন্তু তবুও আক্ষেপ গেল না রণবীরের(Ranbir Kapoor)।

রালিয়ার দাম্পত্যের সাতকাহন শোনার আবদার বারবার উঠে আসে। অকপটে জবাবও দেন যুগলে। সে রকমই এক সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়, “আপনি কি ভাল স্বামী হতে পেরেছেন?” উত্তর দিতে এতটুকু সময় নেননি রণবীর। তিনি বলেন ভাল ছেলে কিংবা ভাল স্বামী হতে তিনি হয়তো পারেননি। তবে কন্যা রাহাকে নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ রণবীর। তিনি জানেন জীবনের সব সময় এক নম্বর হতে হবে এই ভাবনাটা ঠিক নয় , কিন্তু দায়িত্ববান আর সচেতন থাকলেই সঠিক পথে চলা যাবে। রণবীরের এই কথা শোনার পর অনেকেই বলছেন, বিয়ে এবং পিতৃত্ব অনেকটা বদলে দিয়েছে বলিউডের এক কালের ক্যাসোনোভাকে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...