Thursday, June 25, 2026

মন্ত্রিসভার বৈঠকে কো.ভিড সতর্কতা, ফের মাস্ক-স্যানিটাইজারে জোরে মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অন্য রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি ভালো। তবুও, কোভিড নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন,

• ফের সবাইকে মাস্ক পরতে হবে এবং ভাল করে হাত ধুতে হবে।
• সরকারি অফিসে ও অন্যত্র নিয়মিত স্যানিটাইজ করতে হবে।

নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwibedi) একটি নির্দেশিকা প্রকাশ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত মন্ত্রিসভার সদস্যদেরও মাস্ক পরার নির্দেশ দেন তিনি। হাত নিয়মিত স্যানিটাইজ করতে বলেন। পুরসভাগুলিকেও নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন নিয়মিত বাজার ও অন্যান্য জনবহুল এলাকায় নিয়মিত স্যানিটাইজ করে।

আরও পড়ুন- ঘুরপথে NRC চালুর অপচেষ্টা! কেন্দ্রের আধার-সমীক্ষার নির্দেশকে তীব্র আক্র.মণ মমতার

সারা দেশেই কোভিড সংক্রমণ ফের বাড়ছে। তাই এই সতর্কতা। কোভিড মোকাবিলায় হাসপাতালগুলি প্রস্তুত কি না, তা নিয়ে সম্প্রতি দেশ জুড়ে মক ড্রিল করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যদফতর থেকেও সব হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, পরিকাঠামোর দিক থেকে কোনও খামতি যেন না থাকে। বিশেষত, অক্সিজেন যেন থাকে পর্যাপ্ত পরিমাণে।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...