Tuesday, June 9, 2026

আইপিএল-এর প্লে-অফের সূচি ঘোষণা বিসিসিআইয়ের

Date:

Share post:

আইপিএলের প্লে অফ এবং ফাইনালের সূচি ঘোষণা করল বিসিসিআই। প্রথমে গ্রুপ পর্বের সূচি ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার প্রতিযোগিতার তিনটি প্লে-অফ ও ফাইনালের সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবার প্লে অফ থেকে বঞ্চিত থাকল কলকাতা। বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে চেন্নাই এবং আহমেদাবাদে নক আউট স্টেজের দুটি করে ম্যাচ ফেলা হয়েছে।

২১ মে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। তারপরে ২৩ মে থেকে শুরু হবে প্লে-অফের ম‍্যাচ। ২৩ মে প্রথম কোয়ালিফায়ার। ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৬ মে হবে এলিমিনেটর। ২৮ মে আইপিএলের ফাইনাল। গতবারের আইপিএলে প্লে-অফের দু’টি খেলা হয়েছিল কলকাতায়। দু’টি কোয়ালিফায়ার হয়েছিল ইডেন গার্ডেন্সে।এলিমিনেটর ও ফাইনাল হয়েছিল গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু এবার আর প্লে-অফের কোনও খেলা ইডেনে নেই। এবার প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। অবশ্য এলিমিনেটর ও ফাইনাল সেই আমদাবাদেই হবে।

আরও পড়ুন:লাল-হলুদে লোবেরার আসা নিয়ে চলছে জল্পনা, বিকল্প কোচের সন্ধান শুরু ইস্টবেঙ্গলের

 

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...