Wednesday, June 24, 2026

এবার সুপ্রিম কোর্টে কো.ভিডের কোপ! আক্রান্ত ৪ বিচারপতি

Date:

Share post:

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে কোভিড। ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে কোভিড।এবার সুপ্রিম কোর্টেও হানা দিল মারণ ভাইরাস।সংক্রমিত একসঙ্গে চার বিচারপতি। এর জেরে বহু মামলা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:কংগ্রেসের শ্রীনিবাস বিভির বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার করতে কর্ণাটক গেল আসাম পুলিশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১২ জন। রবিবার দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৬৭ হাজার ৮০৬। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, আক্রান্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি জেবি পারদিওয়ালা বিচারপতি রবীন্দ্র এস ভাট, এবং মনোজ মিশ্র। গত সপ্তাহেই কোভিড সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বিচারপতি সূর্য কান্ত। করোনা আক্রান্তদের মধ্যে বিচারপতি রবীন্দ্র ভাট সমলিঙ্গ বিবাহ মামলার সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন। গত বৃহস্পতিবার পর্যন্ত এই সমলিঙ্গ মামলার শুনানি হয়েছে। তাতে বিচারপতি ভাট অন্য বিচারপতিদের সঙ্গে একসঙ্গেই বসে ছিলেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছিলেন আইনজীবীরা চাইলে ভার্চুয়াল শুনানি করতে পারেন। তবে তখন পর্যন্ত কোনও বিচারপতি করোনায় আক্রান্ত হননি। এবার একসঙ্গে চার বিচারপতি কোভিডে আক্রান্ত হওয়ায় শীর্ষ আদালতের মামলার শুনানির পাশাপাশি বিচারপতিদের মধ্যেও কোভিড সংক্রমণের চিন্তা বাড়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে দেশে সবার উপরে রয়েছে দিল্লি। শনিবার সেখানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন। দিল্লিতে সংক্রমণের হার ২৬.৪৬ শতাংশ। কোভিডে রাজধানীতে মৃত্যু হয়েছে ছ’জনের। মহারাষ্ট্রে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। কোভিডে সে রাজ্যে মৃত্যু হয়েছে চার জনের। মহারাষ্ট্রে এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬ লক্ষ ৬১ হাজার ৩৪৯ জন। কোভিডে সে রাজ্যে মারা গিয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৫০২ জন।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...