Saturday, June 20, 2026

রবীন্দ্রসন্ধ্যার আয়োজন বিজেপির! নৃত্যে ঋতুপর্ণা, পোস্টার পড়তেই তুমুল আলোচনা

Date:

Share post:

রাজনীতির মঞ্চে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে, শাসক-বিরোধী কোনও গোষ্ঠীর সঙ্গেই টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) শত্রুতা আছে বলে শোনা যায়নি। এরই মধ্যে BJP-র তরফে রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের পোস্টার ছাপানো হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ২৫ বৈশাখ সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ঋতুপর্ণা। উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৮ মে সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সন্ধেয় সায়ান্স সিটি অডিটোরিয়ামে ‘আমাদের রবীন্দ্রনাথ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক বিজেপি সমর্থিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর তৈরি। অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও থাকবেন তনুশ্রী শংকর, সোমলতা আচার্য। শাহের পাশাপাশি থাকবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনিই মূল বক্তা। এর আগেও বিজেপি অনুষ্ঠানে নৃত্য পরিবেশেন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে, এইসবের প্রভাবে বঙ্গ বিজেপির ভাবমূর্তির উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন না কেউই। উল্টে ২০২১-র পরে বিজেপি ছাড়ার ধুম পড়ে গিয়েছিল গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে যাওয়া নেতা-নেত্রীদের মধ্যে।

‘সোনার বাংলা’-র বদলে যারা বলে ‘সুনার বাংলা’, পশ্চিমবঙ্গকে বলে ‘পশ্চিমবঙগাল’, সেই বিজেপি হঠাৎ রবীন্দ্রভক্ত হয়ে ওঠার কারণ কী! রাজনৈতিক মহলের মতে, সামনে পঞ্চায়েত ভোট। বিধানসভা ভোটে ভরাডুবির পর গেরুয়া শিবির বুঝেছে, এই বঙ্গে বাংলা সংস্কৃতির ভিত কতটা মজবুত। এবার তাই গোবলয়ের ধুলো ঝেড়ে বাংলার কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে শাহ অ্যান্ড কোং। তাহলে, বাংলার উন্নয়নে বকেয়া টাকা আটকে কেন? সেই প্রশ্নের জবাব নেই পদ্মশিবিরের কাছে।

 

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...