Monday, April 6, 2026

রাজস্থানকে ৭ রানে হারাল আরসিবি, নজির গড়লেন ডুপ্লেসি

Date:

Share post:

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন সঞ্জু স‍্যামসনদের ৭ রানে হারাল ফ‍্যাফ ডুপ্লেসির দল। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলেন ম‍্যাক্সওয়েল এবং ডুপ্লেসি। ৭৭ রান করেন ম‍্যাক্সওয়েল। ৬২ রান করেন ডুপ্লেসি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে আরসিবি। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলেন ম‍্যাক্সওয়েল এবং ডুপ্লেসি। ৭৭ রান করেন ম‍্যাক্সওয়েল। ৬২ রান করেন ডুপ্লেসি। এই রান করতেই ইনিংসে জোড়া নজির গড়লেন তিনি। টি-২০ ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করলেন ডুপ্লেসি। পাশাপাশি আইপিএলে খেললেন ৫০তম অর্ধশতরান। তবে খালি হাতে ফেরেন বিরাট কোহলি। শূন‍্য রান করেন তিনি। ২ রান করেন শাহবাজ আহমেদ। ১৬ রান করেন দীনেশ কার্তিক। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন বোল্ট এবং সন্দীপ শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮২ শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। রাজস্থানের হয়ে লড়াই করেন পাড্ডিকাল। ৫২ রান করেন তিনি। ৪৭ রান করেন জসস্বী জসওয়াল। শূন‍্য রান করেন জস বাটলার। ৩৪ রানে অপরাজিত ধ্রুব জুরেল। ২২ রান করেন সঞ্জু সামসন। আরসিবির হয়ে ৩ উইকেট নেন হর্ষল প‍্যাটেল। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং দেভিদ উইলি।

আরও পড়ুন:পাঞ্জাবের কাছে ম‍্যাচ হেরেও নজির গড়লেন রোহিত


 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...