Monday, April 6, 2026

ইডেনে এটাই শেষ ম্যাচ ধোনির? মুখ খুললেন স্বয়ং মাহি নিজেই

Date:

Share post:

রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামে চেন্নাই সুপার কিংস। সম্ভবত এটাই চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। আর সেইমতে শেষবারের মতন ইডেনে খেলতে নামলেন ধোনি। আর ধোনির জন‍্য গলা ফাটাল কলকাতা। আর কলকাতার এই ভালোবাসায় আপ্লুত ক‍্যাপ্টেন কুল। স্মৃতি হাতরালেন আবেগপ্রবণ মাহি।

মাহি বলেন,”কলকাতা আমি প্রচুর ক্রিকেট খেলেছি। খুব বেশি অবশ্য বলতে পারব না। কারণ অনুর্ধ্ব ১৬ বা ১৯ পর্যায়ের ক্রিকেট আমার খেলা হয়নি। এই দু’পর্যায় খেলতে পারলে ম্যাচের সংখ্যা অনেক বাড়ত। আপনারা জানেন খড়গপুরে একটা চাকরি করতাম। এখান থেকে মাত্র ২ ঘণ্টার রাস্তা। খড়গপুরে একটা বড় সময় কাটিয়েছি আমি। ওখানে ক্রিকেট খেলতাম। ফুটবলও খেলতাম খুব। তা থেকেই এখানকার প্রতি আমার ভালবাসা তৈরি হয়েছে।”

এরপরই ধোনির কাছে প্রশ্ন আসে, ইডেনে এটাই তাঁর শেষ ম্যাচ? উত্তরে চেন্নাই অধিনায়ক বলেন, “আমার যা বলার ছিল, বলে দিয়েছি। ক্রিকেটজীবনের শেষ পর্যায় রয়েছি। যত দিন খেলব, তত দীর্ঘ হবে ক্রিকেটজীবন। সব থেকে গুরুত্বপূর্ণ, আমি পুরো বিষয়টা উপভোগ করতে পারছি কিনা।”

আরও পড়ুন:রাজস্থানকে ৭ রানে হারাল আরসিবি, নজির গড়লেন ডুপ্লেসি

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...