Wednesday, June 24, 2026

অবশেষে দেখা মিললো রাজু ঝাঁ হ*ত্যায় নাম জড়ানো গরু পাচারকাণ্ডে অভিযুক্ত লতিফের

Date:

Share post:

অবশেষে দেখা মিললো গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ, বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন লতিফ। সম্প্রতি, আসানসোলের কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছিল লতিফের। শক্তিগড়ে যে জায়গায়, রাজুকে আততায়ীরা গুলিতে ঝাঁঝরা করেছিল, সেখানেই শেষবার দেখা গিয়েছিল লতিফকে।

আরও পড়ুন:এফআইআরে বি*স্ফোরক গাঙ্গুলী পরিবারের বড় বউ
এদিন লতিফের আত্মসমর্পণের জন্য সকাল থেকেই আসানসোল আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল আঁটসাঁট। সকাল ৯টার আগেই আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন লতিফ। গত বছরের ৮ অগস্ট সিবিআই আসানসোলের বিশেষ আদালতে গরু পাচার মামলায় যে সাপ্লিমেন্টারি (তৃতীয়) চার্জশিট জমা দিয়েছিল, সেখানেই উল্লেখ করা হয়েছে ইলামবাজার ব্লকের বাসিন্দা লতিফের নাম।

সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, গরু পাচারে ফুলেফেঁপে ওঠা লতিফের মতো ব্যবসায়ীদের মাধ্যমে কোটি কোটি টাকা প্রভাবশালীদের হাতে গিয়েছে। তবে গত, মঙ্গলবার লতিফকে স্বস্তি দেয় সুপ্রিম কোর্ট। আসানসোলের সিবিআই বিশেষ আদালত লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সুপ্রিম কোর্ট তা থেকে লতিফকে রক্ষাকবচ দেয়। তবে একই সঙ্গে লতিফকে বৃহস্পতিবারের মধ্যে সিবিআই আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয় শীর্ষ আদালত। সেইমতই এদিন আইনজীবীকে সঙ্গে নিয়ে সকাল সকাল আদালতে হাজিরা দেন লতিফ।

এদিকে, লতিফের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, ‘‘মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু লতিফের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে নিষেধাজ্ঞা জারি করেছে, তাই আমরা আজই জামিনের আবেদন করব।’’

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...