Saturday, April 4, 2026

বার্সেলোনায় কি মেসি? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

লিওনেল মেসি কি বার্সেলোনায়? সম্প্রতি মেসির একটি চিত্র প্রশ্ন তুলছে ফুটবলপ্রেমীদের মধ‍্যে।১৫টি সুটকেস নিয়ে তাঁর বার্সেলোনায় ফেরার খবর ইতিমধ্যেই সবার জানা। লিওনেল মেসি এবার তাঁর সম্ভাব্য বার্সেলোনা প্রত্যাবর্তনের কাহিনিতে আরও একটু রং চড়ালেন দুই ফুটবলারকে নিয়ে ডিনারে গিয়ে। যে ভিডিও ক্লাব সমর্থকদের অনেকেই দেখেছেন। এবং দেখে উল্লাসিত।

ভিডিওতে মেসিকে ডিনার করতে দেখা গিয়েছে দুই প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জোর্ডি আলবা ও সার্জিও বাসকুয়েটসের সঙ্গে। এঁদের সঙ্গে তিনি স্পেনের ক্লাবে দীর্ঘদিন খেলেছেন। ২০২১-এর গ্রীষ্মে আর্থিক কারণে একরকম বাধ্য হয়েই বার্সেলোনা পিএসজির হাতে তুলে দিয়েছিল মেসিকে। দুবছর বাদে আবার পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। তারমধ্যেই মেসির এই বার্সেলোনায় ফেরা। এখানে তিনি ১৩ বছর বয়স থেকে বড় হয়েছেন। ফুটবল খেলেছেন। মহাতারকা হয়েছেন।

শোনা যাচ্ছে পিএসজি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি তাতে এখনও রাজি হননি। অনেকেই মনে করেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেও মেসি সেখানে মানিয়ে নিতে পারেননি। এখন জোর্ডিদের সঙ্গে ডিনার করে মেসি এটাও বুঝিয়ে দিলেন তাঁদের সঙ্গে সম্পর্ক আছে আগের মতোই। তবে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষও আগেই জানিয়েছে যা তারা ঘরের ছেলেকে ফিরিয়ে নিতে চায়। এখন দেখার বিষয় ব্যাপারটা সত্যিই তেমন হয় কিনা। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফুটবলের মহাতারকার। যিনি কাতারে আর্জেন্তিনার হাতে বিশ্বকাপ তুলে দিয়েছেন।

আরও পড়ুন:কেকেআরের বিরুদ্ধে ম‍্যাচ হেরেও নজির গড়লেন বিরাট

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...