Monday, April 6, 2026

১৭ আনন্দমার্গীকে সিপিএম হার্মা.দদের হ.ত্যালীলার ৪১ বছর পার, শ্রদ্ধায়-স্মরণ “দধীচি দিবস”

Date:

Share post:

বালিগঞ্জ বিজন সেতুর উপর আনন্দ মার্গ প্রচারক সংঘের ১৬ জন সন্ন্যাসী এবং একজন সন্ন্যাসিনীকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করেছিল সিপিএমের হার্মাদরা। আজ সেই অভিশপ্ত ৩০ এপ্রিল, ১৯৯২ সালে যেদিন এই বর্বরোচিত ঘটনা ঘটিয়েছিল সিপিএম। নৃশংস হত্যার ৪১ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও সেই বিজন সেতুর উপরই শ্রদ্ধায় স্মরণে পালিত হল “দধীচি দিবস”।

আনদমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতানন্দ অবধূত বলেন, “১৯৮২ সালের ৩০ এপ্রিল কলকাতার বিজন সেতু ও বন্ডেল গেটে আনন্দ মার্গ প্রচারক সংঘের ১৬ জন সন্ন্যাসী এবং একজন সন্ন্যাসিনীকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করেছিল সিপিএমের হার্মাদরা। স্বাধীন ভারতের এমন ঘটনায় শিউরে উঠেছিলেন গোটা দেশের মানুষ। সিপিএম ঘাতক বাহিনীর মানবতার বিরুদ্ধে এই অপরাধের ৪১ বছর পূর্ণ হল।”

প্রতিবছরের মত এবছরও সপ্তদশ দধীচির স্মৃতির উদ্দেশ্যে দেশপ্রিয় পার্ক থেকে বিজন সেতু পর্যন্ত একটি মৌন মিছিল করা হয়। এই মিছিলে শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড থেকে আনন্দমার্গের কয়েকশো অনুগামী যোগদান করেন। এদিন অনুষ্ঠানের সূচনা হয় প্রভাত সংগীত, বাবা নামা কেবলম কীর্তন ও সমবেত ধ্যানের মধ্যে দিয়ে। এরপর বিজন সেতুর উপরে ১৭জন দধীচি ছবিতে ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা। আনন্দ মার্গের সন্ন্যাসী ও সমাজের বহু বিশিষ্টজন সেদিনের ভয়াবহতার কথা তুলে ধরে সিপিএমকে তুলোধনা করেন।

আরও পড়ুন- আদানিকাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টে বাড়তি সময় চাইল SEBI   

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...