Friday, April 17, 2026

উপত্যকায় পুলিশের বড় সাফল্য!এনকাউন্টারে নি*হত ২ জঙ্গি

Date:

Share post:

ফের জম্মু-কাশ্মীরের বারামুল্লায় জঙ্গি ও সেনার সংঘর্ষ। বৃহস্পতিবার ভোররাতে দু’পক্ষের এনকাউন্টার হওয়ার ঘটনায় নিহত দুই জঙ্গি। তাদের কাছ থেকে একটি AK47 রাইফেল এবং একটি পিস্তল সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:ময়নায় বিজেপি নেতা খু*নের ঘটনায় গ্রে*ফতার ১
পুলিশ সূত্রের খবর, এনকাউন্টের নিহত দুই জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইটির সঙ্গে জড়িত। নিহত ওই দুই জঙ্গির নাম শাকির মজিদ নাজার এবং হানান আহমেদ সেহ। তারা সোপিয়ান জেলার বাসিন্দা ছিলেন। ।
জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, “উত্তর কাশ্মীরের ওয়ানিগাম গ্রামে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ভোররাতে অভিযান চালায়। এরপরই বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় দুই জঙ্গির সঙ্গে শুরু হয় এনকাউন্টার। তাতেই নিহত হয় দুই জঙ্গি।”




এ প্রসঙ্গে পুলিশ একটি বিবৃতি দিয়ে জানায়, নিহত দু’জনেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইটি-র সদস্য এবং সোপিয়ান জেলার বাসিন্দা। এবছর মার্চ মাসে নিহত ওই দুই জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। এ ঘটনায় আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

 

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...