Monday, February 23, 2026

অভিষেকের দেখানো পথে সিপিএমের ১কোটি সই এবং বিজেপির ১হাজার সভার কর্মসূচি

Date:

Share post:

এ বার রীতিমতো চর্চায় এসে গেল এক কোটি সই! অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছেন, রাজ্যের এক কোটি সই নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবে শাসক তৃণমূল কংগ্রেস। মুখে যাই বলুক না কেন, তার দেখানো পথে এ বার বিরোধী দল সিপিএম এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহে চলতি মাসেই অভিযানে নামছে। শুধুমাত্র তাই নয়, অভিষেকের মতো সিপিএমের কোটি স্বাক্ষরের গন্তব্যও দিল্লি! তৃণমূল এক কোটি চিঠি পাঠাবে কেন্দ্রীয় সরকারের কাছে। আর সিপিএম এক কোটি সই পাঠাবে দেশের প্রধান বিচারপতির কাছে।

তৃণমূলের এক কোটি মানুষের সই সম্বলিত চিঠি পাঠানোর কর্মসূচির নেপথ্যে রয়েছে কেন্দ্রের ‘বঞ্চনা’র প্রতিবাদ এবং রাজ্যের পাওনা আদায়ের দাবি।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকের পরে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, দুর্নীতির তদন্তের গতি যাতে ধীরে না হয়, সেই জন্য গণ-পিটিশনে আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে।
সিপিএমের রাজ্য সম্পাদকের ঘোষণা, মে মাস জুড়ে রাজ্যের মানুষের কাছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে অন্তত এক কোটি সই সংগ্রহ করা হবে। সংখ্যাটা আরও বেশিই হবে। শুধু বামপন্থীদের কাছে নয়, যাঁরাই দুর্নীতির বিরুদ্ধে, সেই সব মানুষের কাছে আমরা যাব।
সিপিএমের মতো কর্মসূচি নিয়েছে বিজেপিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসংযোগ কর্মসূচিকে যে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি তা তাদের ঘোষণাতে স্পষ্ট। ১০০ গেরুয়া নেতা রাজ্যজুড়ে এক হাজার সভা করবেন। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।পঞ্চায়েত নির্বাচনকে কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে প্রথম সারির নেতারা রাজনীতির পাঠ দেবেন সম্মেলন থেকে।
জানা গিয়েছে, পদ্ম শিবিরের টার্গেট ১ হাজার পঞ্চায়েত। সেই লক্ষ্যেই রাজ্যের ১০০ জন নেতার তালিকা তৈরি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ১০০ জন নেতা মোট এক হাজার সভা করবেন।

 

spot_img

Related articles

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...

আন্ডারপাস নেই কেন? দুর্গাপুরে জনসংযোগে গিয়ে আমজনতার ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

ভোটের বাদ্যি বাজতেই এলাকায় দেখা মিলেছে বিধায়কের। কিন্তু হাতে থাকা প্রধানমন্ত্রীর চিঠির বদলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হলো...