Monday, April 6, 2026

ইডেনে সবুজ মেরুন জার্সি পরে নামার আগেই বিতর্ক, লখনৌর সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হল পোস্ট

Date:

Share post:

আগামীকাল ইডেনে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম‍্যাচে কেকেআরের মুখোমুখি লখনৌ সুপার জায়ান্টস। এই ম‍্যাচেই আইএসএল জয়ী মোহনবাগানকে সম্মান জানাতে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনৌ। সেই জার্সি ইতিমধ্যেই উন্মোচন করেছেন লখনৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। তবে লখনৌ যে ইডেনে সবুজ মেরুন জার্সি পরে নামবে তা নিয়ে পোস্ট করেছিল মোহনাগানের সোশ্যাল মিডিয়ায় এবং লখনৌ-এর সোশ্যাল মিডিয়া। আর এই নিয়ে শুরু হল বিতর্ক। সরিয়ে দিতে হল এই জার্সি সংক্রান্ত সমস্ত পোস্ট। সূত্রের খবর, এই নিয়ে আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর তারপরই পোস্ট মুছে ফেলে লখনৌ এবং মোহনবাগান।

 

সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স লখনউ-এর এমন আচরণে বেশ ক্ষুব্ধ। যদিও প্রকাশ্যে তাঁরা মুখ খোলেননি। তবে সূত্রের খবর, কেকেআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল-এর দলগুলি তাদের নিজেদের শহরের কিছু প্রচার করার জন্য নিজেদের পরিচিত জার্সি ছাড়া অন্য জার্সি পরে খেলতে নামে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবুজায়নের বার্তা দিতে সবুজ রঙের জার্সি পরে নামে। তবে লখনউ-এর ক্ষেত্রে ব্যাপারটা একেবারে আলাদা। শহরের ফুটবল দলের প্রচার করতে এমন জার্সি পরে মাঠে নামতে চাইছেন ক্রুনাল পান্ডিয়ারা। এমনটাই অভিযোগ কেকেআর-এর। পাশাপাশি আরও একটা অভিযোগ করেছে কেকেআর। তাদের দাবি, বৃহস্পতিবারের প্রেস কনফারেন্স-এ মোহনবাগানের জার্সি উন্মোচনের পাশাপাশি আপামর কলকাতাবাসীর সমর্থন চেয়েছেন লখনউ কর্তারা। আর এমন আবেদন স্বার্থের সংঘাতের সামিল। তবে জানা যাচ্ছে, জার্সি পরে নামতে কোনও জটিলতা নেই। তবে অবশ্যই সেই জার্সি নিয়ে প্রচার করতে পারবে না লখনৌ সুপার জায়ান্টস। এমনটাই নাকি জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল-এর পক্ষ থেকে।

আরও পড়ুন:আগামী বছর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত নাদালের, নাম তুলে নিলেন ফরাসি ওপেন থেকে

 

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...