Monday, April 6, 2026

আশা শেষ কলকাতার, লখনৌর কাছে হারল ১ রানে

Date:

Share post:

আইপিএল-এর প্লে-অফের আশা শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। এদিন লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১ রানে হারল নীতীশ রানার দল। এই জয়ের ফলে প্লে-অফে চলে গেল লখনৌ। লখনৌ-এর দুরন্ত ইনিংস নিকোলাস পুরানের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করে লখনৌ। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন পুরান। ৫৮ রান করেন তিনি। ৩ রান করেন করন শর্মা। ২৮ রান করেন ডি’কক। স্টোইনিস করেন শূন‍্য রান। ৯ রান করেন ক্রুনাল পান্ডিয়া। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন বৈভব আরোরা, শার্দুল ঠাকুর এবং সুনীল নারীন। একটি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৫ রানে শেষ হয়ে যায় নাইটদের ইনিংস। নাইটদের হয়ে লড়াই চালান রিঙ্কু সিং। ৬৭ রানে অপরাজিত তিনি। ৪৫ রান করেন জেসন রয়। ২৪ রান করেন ভেঙ্কটেস আইয়র। নীতীশ রানা করেন ৮ রান। লখনৌর হয়ে দুটি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং যশ ঠাকুর। একটি করে উইকেট পান ক্রুনাল পান্ডিয়া এবং গৌতম।

আরও পড়ুন:কলকাতায় এসে এগরোল খেয়েই সময় কাটিয়ে দিতেন বিরাট, জানালেন ইশান্ত

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...