Wednesday, June 3, 2026

মঙ্গলে আদালতে হাজিরা: ফের গ্রেফতারির আশঙ্কা ইমরানের

Date:

Share post:

বেআইনি গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে সদ্য মুক্তি পেয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে জমি দুর্নীতি মাওলায় মঙ্গলবার ফের ইসলামাবাদ আদালতে(Islamabad Court) হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানেই ফের তাঁকে গ্রেফতার করা হবে বলে জানালেন ইমরান খান(Imran Khan)। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে এহেন বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে অন্তত ১০ হাজার পিটিআই (PTI) সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

শাসকের আসন থেকে সরে যাওয়ার পরই ইমরান খানের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। যার মধ্যে বেশকিছু মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ফলে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ফের আদালতে পেশ করা হবে ইমরানকে। সেই ঘটনা প্রসঙ্গে ইমরান বলেন, “আগামী মঙ্গলবার বেশ কয়েকটি মামলায় জামিনের আরজি নিয়ে ইসলামাবাদের আদালতে আমি হাজিরা দেব। সেখানেই আমার গ্রেফতার হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।” এর পাশাপাশি পাক সরকারকে তোপ দেগে ইমরান বলেন, “এখনও পর্যন্ত ১০ হাজার পিটিআই কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দলের মহিলা ও প্রবীণ কর্মীরাও রয়েছেন।”

উল্লেখ্য, গত ৯মে আল কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন পিটিআই প্রধান। আদালত চত্বর থেকেই নাটকীয় ভাবে তাঁকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। তাঁকে কোথায় রাখা হয়েছে সেই তথ্য একেবারে গোপন রাখা হয়েছিল। হেফাজতে থাকাকালীন তাঁকে খুনের চেষ্টা চলছে বলেও অভিযোগ জানিয়েছিলেন ইমরান। শেষ পর্যন্ত পাক সুপ্রিম কোর্ট এই গ্রেফতারিকে বেআইনি বলে ঘোষণা করে।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...