Saturday, April 4, 2026

গেরুয়া কো.পে ‘সারে জাঁহা সে আচ্ছা’ গানের গীতিকার! সিলেবাস থেকে অধ্যায় বাদ দেওয়ার প্রস্তাব

Date:

Share post:

বিজেপির (BJP) বিরুদ্ধে নিজেদের কলঙ্কিত ইতিহাস মুছে ফেলার অভিযোগ। মুঘল যুগের ইতিহাস (Mughal History), গান্ধী হত্যা থেকে শুরু করে ডঃ বি আর আম্বেদকরের অবদান কিংবা আরএসএসের (RSS) নিষিদ্ধ হওয়া সবকিছুতেই লাগাম টানার চেষ্টায় গেরুয়া শিবির। আর সেই পথে হেঁটেই এবার পাঠক্রম থেকে বাদ যেতে চলেছে ‘সারে জাঁহা সে আচ্ছা’ (Saare Jahan Se Achha) গানের গীতিকার পাকিস্তানের ‘জাতীয় কবি’ মহম্মদ ইকবালকে (Muhammad Iqbal) নিয়ে লেখা একটি অধ্যায়ও। দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) অ্যাকাডেমিক কাউন্সিল (Academic Council) শুক্রবারই এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস করেছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের চূড়ান্ত সম্মতি পেলেই তা পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হবে। যদিও আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP) এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। আর তারপরই শুরু হয়েছে জোর বিতর্ক।

সম্প্রতি এনসিইআরটি’র সিলেবাসে (NCERT) ইতিহাসের বাছাই করা অংশ বাদ দেওয়া নিয়ে বিতর্ক চরমে পৌঁছয়। যার বিরোধিতায় সরব হয় বিরোধীরা। তাদের অভিযোগ, বিজেপি নিজেদের কলঙ্কিত ইতিহাস মুছে ফেলতে চাইছে। স্রেফ ‘প্রতিহিংসার মানসিকতা’ থেকেই সিলেবাসে বাদ দেওয়া হচ্ছে গান্ধী হত্যা থেকে শুরু করে আম্বেদকরের অবদানের কথাও। আর এমন পরিস্থিতিতে এবার সামনে এল ‘সারে জাঁহা সে আচ্ছা’র গীতিকারের অধ্যায় বাদ দেওয়ার প্রস্তাবের বিষয়টি।

উল্লেখ্য, ১৮৭৭ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন মহম্মদ ইকবাল। তাঁর লেখা ‘সারে জাঁহা সে আচ্ছা’ গানটি লেখার পাশাপাশি পাকিস্তানের ‘আইডিয়া’ও ছিল তাঁরই মস্তিষ্কপ্রসূত। তাঁকে নিয়েই একটি অধ্যায় রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতক কোর্সের ষষ্ঠ সেমিস্টারে। আর এবার ‘আধুনিক ভারতীয় রাজনৈতিক চিন্তাভাবনা’ নামের সেই অধ্যায় থেকে ইকবালকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেবিষয়ে চূড়ান্ত সিলমোহর পেলেই পাঠ্যক্রম থেকে বাদ যেতে পারে মহম্মদ ইকবালের অধ্যায়।

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...