Monday, April 6, 2026

স্বজনহারাদের পাশে দাঁড়াতে ছয় সদস্যের কমিটি গড়লেন অভিষেক

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শনিবার জানিয়েছিলেন যে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে মৃতদের পরিবারকে তার ব্যক্তিগত ক্ষমতায় ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন। এবার সেই সাহায্য প্রদানে উদ্যোগী হলেন অভিষেক।

জানা গিয়েছে ট্রেন দুর্ঘটনায় রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা। জেলার হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি । এখনও পর্যন্ত ৩১ জনের তালিকা পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সাহায্য পোঁছে দিতে একটি ৬ সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কমিটি সোমবার মৃতদের পরিবারের সাথে দেখা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষ থেকে প্রত্যেককে ২লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।

এই ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন নাদিমুল হক ,প্রতিমা মন্ডল,ডাঃ শশী পাঁজা , দিলীপ মন্ডল ,সৈকত মোল্লা এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...