Thursday, March 12, 2026

প্রকাশ্যে LGM এর টিজার, সিনে দুনিয়ায় সরাসরি প্রবেশ ধোনির

Date:

Share post:

সদ্য আইপিএল ২০২৩ এর (IPL 2023) মরশুম শেষ হয়েছে। দলকে পঞ্চম বারের জন্য কাপ জিতিয়েছেন হলুদ জার্সির ক্যাপ্টেন কুল। মাঝে অস্ত্রোপচারের (Operation) জন্য সামরিক বিরতি নিয়ে ফের ইনিংস শুরু করলেন। হাঁটুর ব্যথা সারার আগেই মাহির (Mahendra Singh Dhoni) দৌড় শুরু। সম্পূর্ণ অচেনা অজানা বিনোদনের পিচে ব্যাট করতে নামলেন প্রযোজক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। প্রকাশ্যে তামিল ছবি ‘লেটস গেট ম্যারেড’ – এর (LGM) টিজার। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা ক্রিকেট কিংবদন্তি এমএস ধোনির এ বার অভিষেক ঘটছে ফিল্মের প্রযোজনায়।

ধোনি ও ধোনি-পত্নী সাক্ষী LGM ছবির অফিসিয়াল টিজার প্রকাশ করেছেন। ধোনি ফেসবুকে এই ছবির টিজার পোস্ট করে লিখেছেন ” শীঘ্রই আসছে LGM, এর টিজার প্রকাশ করতে পেরে আমি রোমাঞ্চিত, গর্বিত। ” ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড (Dhoni Entertainment Private Limited) যে প্রাক্তন ভারত অধিনায়কের ক্যারিয়ারে একটা নয়া পালক জুড়তে চলেছে তা বলাই বাহুল্য।

এক মিনিটের টিজারে মূল চরিত্রদের সম্পর্কে দর্শককে একটা ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে। পরিচালনার দায়িত্ব সামলেছেন রমেশ থামিলমণি। তাঁর বিশ্বাস আনন্দদায়ক পারিবারিক এই ছবি দর্শকের মনে ধরবেন। ছবির মুখ্য চরিত্রে হরিশ কল্যাণ (Harish Kalyan) এবং ইভানা। স্বামীর সঙ্গে এই নতুন ইনিংসে পার্টনার তাঁর স্ত্রী সাক্ষীও। এর আগে ধোনিকে নিয়ে সিনেমা হয়েছে, কিন্তু সিনেমার সঙ্গে ধোনির সরাসরি যোগাযোগ এই প্রথম। কতটা সফল হন ক্যাপ্টেন কুল সেটাই দেখার।

 

spot_img

Related articles

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...