Saturday, April 4, 2026

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প.চাগলা দেহ! উত্তরপাড়ায় চাঞ্চল্য

Date:

Share post:

হুগলীর উত্তরপাড়ার হিন্দমোটর এলাকায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল বৃদ্ধের পচাগলা মৃতেদহ । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:৪০০০ কিমি পথ পাড়ি! সাফল্যের নজির গড়ল অভিষেকের জনসংযোগ যাত্রা

পুলিশ সূত্রের খবর,মৃতের নাম দিলীপ রায়। বয়স ৬০ বছর। হুগলির উত্তরপাড়ার হিন্দমোটর স্টেশন রোডের একটি আবাসনে একাই থাকতেন তিনি। ওই আবাসনের বাসিন্দারা জানান, এমনিতে কারও সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না বৃদ্ধ। বাইরেও খুব একটা দেখা যেত না তাঁকে। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

স্থানীয় সূত্রের খবর, গত তিনদিন কোনও সারা শব্দ পাওয়া যায়নি,আবাসনের সহ বাসিন্দারা দরজায় টোকা মেরে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন।কোনও উত্তর আসেনি।অবশেষে বৃহস্পতিবার রাতে পুলিশের সাহায্যে দরজা ভেঙে পচাগলা মৃতদেহ উদ্ধার হল বৃদ্ধের।আবাসনের বাসিন্দা শঙ্কর লাল দাগা বলেন,’বৃদ্ধ কারও সাহায্য নিতেন না।আমরা দেখতে না পেলে দরজা ধাক্কা মেরে খোঁজ নিতাম মুখ বের করে দরজা বন্ধ করে দিতেন।গত তিন দিন ধরে তার কোনো সারা না পাইনি।এর মধ্যে ফ্ল্যাট থেকে দূর্গন্ধ বেরোতে থাকে।পাড়ার ক্লাবকে খবর দেওয়া হয়।ক্লাবের ছেলেরা এসে দরজা খোলার চেষ্টা করে।পরে পুলিশ ডাকা হয়।উত্তরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়।’

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...