Friday, April 3, 2026

গুয়ার্দিওয়ালার হাত ধরে চ‍্যাম্পিয়ন্স লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি এফসি। ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় পেপ গুয়ার্দিওয়ালার দল। ম‍্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন রদ্রি। এই জয়ের ফলে ত্রি-মুকুট জয়ের নজির গড়ল ম‍্যানসিটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ত্রি-মুকুট জয় ম‍্যান সিটির। অপরদিকে ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়লেন পেপ গুয়ার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছিলেন। এবার ম্যান সিটির হয়ে জিতলেন।

ম‍্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ম‍্যান সিটি। শুরুতেই একটা সুযোগ পেয়ে যান হালান্ড। কিন্তু সামান্য এগিয়ে থাকায় লাইনসম্যান অফসাইড দেন। এরপর খেলা যত গড়াল ততই নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পেয়ে গেল ইন্টার মিলান। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রাখে পেপের দল। যার ফলে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় গোল পায় ম‍্যান সিটি। ম‍্যান সিটির হয়ে গোলটি করেন রদ্রি। এরপর সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় মিলান। তবে গোল দরজা খুলতে ব‍্যর্থ হন মার্টিনেজরা। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...