Saturday, April 4, 2026

বিশ্বসেরার তালিকায় কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

বিশ্বসেরার তালিকায় জায়গা করে নিল বাংলার দুই শিক্ষা প্রতিষ্ঠান, কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। অনেক পিছনে হলেও, তালিকায় নাম রয়েছে, কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটেরও। কোয়াকোয়ারেলি সাইমন্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বা QSWUR প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই তালিকায় রয়েছে ভারতের মোট ৪৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল  ৪১। সেই হিসেবে ভারত থেকে এই বছর যুক্ত হয়েছে নতুন চারটি প্রতিষ্ঠান। সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ৫০০টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের মোট ১১টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

তালিকা অনুযায়ী, বিশ্বে ২৭১ এবং ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। বিশ্ব সেরার তালিকায় যাদবপুর ৭৪১ থেকে ৭৫০-এর মধ্যে, আর কলকাতা ৮০১ থেকে ৮৫০-এর রয়েছে।

আরও পড়ুন- প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! প্রকাশ্যে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে গু.লি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...