Saturday, April 4, 2026

দ.লিত মহিলার সৎকারে বাধা উচ্চব.র্ণের! দে.হ কাঁধে ২ কিলোমিটার হাঁটলেন পুলিশকর্মীরাই

Date:

Share post:

বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও জাতপাতের ভেদাভেদ এখনও একই জায়গায় দাঁড়িয়ে। বি আর আম্বেদকরের ভারতে এখনও উচ্চবর্ণ-নিম্নবর্ণের মধ্যে লড়াই। সম্মানের কথা তো দূর,মৃত্যুর পরও সৎকারে বাধা। এরমই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর শূলগিরিতে । জাতে দলিত। তাই সৎকার করতে দেবে না গ্রামের উচ্চবর্ণের কিছু মানুষ। শেষে পুলিশের হস্তক্ষেপে জট কাটল।দলিত মহিলার মৃতদেহ দু’কিলোমিটার পথ কাঁধে করে বহন করল পুলিশই।

আরও পড়ুন:রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চক্রান্ত তুলে ধরতেই প্রতিহিংসা পরায়ণ রাজ্যপাল: ওমপ্রকাশ

শুক্রবার ৮৫ বছর বয়সি লক্ষুমাম্মার মৃত্যুর পর তাঁর দেহ সৎকারের জন্য উদ্যোগী হয় পরিবার। কিন্তু অভিযোগ, সমাজের তথাকথিত উচ্চবর্ণের কিছু মানুষ সৎকারে বাধা দেন। তাঁরা জানান, দলিত হওয়ার কারণে কবরস্থানে বৃদ্ধার দেহ নিয়ে যাওয়া যাবে না। লক্ষুমাম্মার দেহ কৃষ্ণমপালয়ম গ্রামের পথ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। সেখানেই গ্রামবাসীরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ।
শুধু তাই নয়,গ্রামবাসীদের একাংশ কবরস্থানের পথ আটকে বসে পড়ে। মৃতের পরিবার উপায় না পেয়ে জাতীয় সড়কে মৃতদেহ রেখে বিক্ষো দেখাতে শুরু করে। এর ফলে শূলগিরি জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের যানজট সৃষ্টি হয়।তবে তাতেও মন গলেনি গ্রামবাসীদের। তারা তাদের নিয়মের ঘেরাটোপ থেকে একচুলও সরেনি।এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

সমাজে জাতপাতের ভেদাভেদ হটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। তাঁরা বৃদ্ধার মৃতদেহ নিজেদের কাঁধে তুলে কবরস্থানে পৌঁছে দেন। দীর্ঘক্ষণ পর সন্ধ্যায় দেহটি সৎকার করা হয়।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...