Saturday, April 4, 2026

সংগঠনে নয়, কুৎসায় বড্ড বেড়েছে সিপিএম: তী.ব্র আ.ক্রমণ তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

“বিজেপির পৃষ্ঠপোষকতায় সিপিএমটা বড্ড বাড় বেড়েছে। সংগঠনের দিক থেকে নয়, দৃশ্য দূষণ, শব্দ দূষণে কুৎসায় বেড়েছে। কুৎসা আর বাজে বাজে মুখের ভাষায় বড্ড বাড়বাড়ন্ত হয়েছে। সিপিএম (CPIM) আমলে চোখের সামনে একের পর এক ঘটনা দেখেছি৷” মঙ্গলবার এক বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই সিপিআইএমকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

বাম আমলের অপশাসনের প্রসঙ্গ তোলেন মমতা। সেই সময়কার কথা স্মরণ করে বর্তমান তৃণমূল সভানেত্রী বলেন, “আমরা যখন কংগ্রেস করতাম, কংগ্রেস কর্মীদের হাত কেটে নেওয়া হত, যাতে ‘হাত’ চিহ্নে ভোট দিতে না পারে। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম কিছুই ভুলিনি।” মমতার কথায়, “বামপন্থীদের কিছু মানুষ এতদিন ঘুমিয়ে ছিলেন, এখন হঠাৎ জেগে উঠেছেন। একবার ভেবে দেখুন কাদের সমর্থন করছেন।”

সিপিএমের পাশাপাশি এদিন আইএসএফের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি-র আর্থিক মদতে পুষ্ট হয়েই তৈরি হয়েছে আইএসএফ৷ তাদের লোগোটা পর্যন্ত বিহারের একটি দল থেকে নেওয়া। আইএসএফকে তিনি এক ফোঁটাও গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়ে দেন মমতা।

আরও পড়ুন- রাজ্যে হবে সার কারখানা, সিঙ্গুরে এগ্রো-ইন্ডাস্ট্রি: বাংলায় শিল্পোন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...