Saturday, April 4, 2026

ভালবাসার নামে নৃ.শংসতা,প্রেমিকাকে জীবন্ত ক.বর দিল যুবক!

Date:

Share post:

প্রেম নিবেদনে সাড়া দেননি যুবতী। প্রত্যাখ্যান মানতে পারেননি অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় তারিকজোত সিং(Tarikjyot Sigh)। তাই রাগের মাথায় প্রেমিকাকে জীবন্ত কবর দেওয়ার (Buried the lover alive)মতো নৃশংস কাণ্ড ঘটল অস্ট্রেলিয়ায়। তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনায় গ্রেফতার করা হয় প্রেমিককে। বুধবার আদালতে এই মামলার শুনানি চলাকালীন বিচারক এই ঘটনাকে অস্ট্রেলিয়ার (Australia) ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি করেন। আজীবন কারাদণ্ডের শাস্তির প্রস্তাবও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে , মৃতার নাম জসমিন কাউর (Jashmin Kaur)। বছর একুশের নার্সিংয়ের ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন তারিকজোত। যুবতী রাজি না হওয়ায় ২০২১ সালের মার্চ মাসে অ্যাডিলেডের কর্মস্থল থেকে জসমিন যখন বাড়ি ফিরছিলেন, তখনই তাঁকে অপহরণ করেন তারিকজোত। মোটা তার দিয়ে যুবতীর হাত-পা বেঁধে চার ঘণ্টা গাড়ি চালিয়ে তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেখানে গর্ত খুঁড়ে জসমিনকে জ্যান্ত কবর দেন যুবক। তদন্তে নেমে পুলিশ কবর খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। ওই মাসের শেষেই পুলিশি জেরার মুখে দোষ স্বীকার করে তারিক জানান, প্রেমে প্রত্যাখ্যানের অপমান তিনি সহ্য করতে না পেরেই বদলা নিতে এমন কাণ্ড ঘটান ।

 

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...