Tuesday, March 24, 2026

‘অশ্বিন দুরন্ত ছন্দে রয়েছে’, ক‍্যারিবিয়ানদের হারিয়ে বললেন ভারত অধিনায়ক

Date:

Share post:

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের এক ইনিংস এবং ১৪১ রানে হারায়। রোহিত শর্মার দল। সৌজন্যে রবীচন্দ্রন অশ্বিন। একাই দুই ইনিংসে নিলেন ১২ উইকেট। সিরিজে ১-০ এগিয়ে যার টিম ইন্ডিয়া। আর এই ম‍্যাচ জিতে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। কৃতিত্ব দিলেন বোলারদের।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,”আমি বলব, আমাদের বোলিং দুর্দান্ত ছিল। ওদের ১৫০ রানে আউট করে দেওয়াটাই আসলে আমাদের বড় সুবিধে করে দেয়। এই উইকেটে আমরা জানতাম ব্যাটিং কিছুটা কঠিন হবে। তবে আমরা আসল কাজটা করেছি। আমরা বেশ ভালো বোলিং করেছি। এই পিচে আমরা একবারই ব্যাট করতে চেয়েছিলাম। তার জন্য লম্বা ইনিংস খেলতে চেয়েছিলাম। সেই মতো ৪০০ রানের বেশি করেছি। তার পর আমরা আবার ভালো বোলিং করেছি।”

এরপরই রোহিত বলেন,” যখন এই পিচে বল করার জন্য অশ্বিন, জাদেজার মতো অভিজ্ঞ বোলার থাকে, তখন সেটা প্লাস পয়েন্ট হয়। অশ্বিন এবং জাদেজা দু’জনেই দুর্দান্ত ছন্দে ছিল। বিশেষ করে অশ্বিন। এভাবে বোলিং করাটা ওর মানের পরিচয় দেয়।”

এদিকে অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী জসওয়াল। করেন ১৭১ রান। ম‍্যাচের সেরাও হন তিনি। যশস্বীরও প্রশংসা করেন ভারত অধিনায়ক। তিনি বলেন,” যশস্বীর যে প্রতিভা আছে, এটা আমরা আগে থেকেই জানতাম। ও গত কয়েক বছরে দেখিয়ে দিয়েছে যে, ও এই বড় মঞ্চে খেলার জন্য প্রস্তুত। ও নিজের ধৈর্যের পরিচয় দিয়েছে। ওর মেজাজও পরীক্ষা করা হয়েছিল। আমাকে শুধু ওকে মনে করিয়ে দিতে হয়েছিল, এটা তোমার জায়গা। আমার কাজ ছিল ওর আত্মবিশ্বাস বাড়ানো। সেটুকু আমি করেছি। ওকে বলেছি, ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু খেলা উপভোগ করতে। আর সেটা যদি করা যায়, তবে ফলাফলও আসবে।”

আরও পড়ুন:উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার

 

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...