Saturday, April 4, 2026

প্রেমঘটিত বিবাদের জের!অন্ধ্রপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্রা.ব

Date:

Share post:

মধ্যপ্রদেশে দলিত যুবকের গায়ে বিজেপি বিধায়কের প্রস্রাবের ঘটনা এখনও টাটকা। এমনকি উত্তরপ্রদেশেও এই একই ঘটনার পুণরাবৃত্ত হয়েছে। এবার অন্ধ্রপ্রদেশেও প্রেমঘটিত সম্পর্কের জেরে এক দলিত যুবককে মারধর এবং তাঁর গায়ে প্রস্রাবের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। গত ১৯ জুন রাতে মত্ত অবস্থায় কয়েকজন যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের এক জন পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।ইতিমধ্যেই নয় অভিযুক্তের মধ্যে ছ’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন:ব.চসার জের! খু.ন করে বন্ধুর দেহ পুঁ.তে দিল যুবক
পুলিশ সূত্রে খবর, ওই দলিত যুবকের নাম মোটা নবীন এবং মূল অভিযুক্তের নাম মান্নে রামাঞ্জনেয়্যুলু। মান্নের দলে দু’জন নাবালক ছিল বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তারা জানিয়েছে, নবীন এবং মান্নে বাল্যবন্ধু। তাঁদের বিরুদ্ধে অন্ধ্র এবং অন্যান্য রাজ্য মিলিয়ে মোট ৫০টি চুরির মামলা রয়েছে। ওঙ্গোলের এসপি মালেকা গর্গ জানিয়েছেন, নবীন এবং মান্নের অপর এক বন্ধুর মধ্যে একটি মেয়েকে নিয়ে মনোমালিন্য চলছিল। এর পর ১৯ জুন বিষয়টি মিটমাট করার প্রস্তাব দিয়ে নবীনকে ডেকে পাঠান মান্নে। অভিযোগ, নবীনকে নিয়ে সদলবলে প্রথমে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান মান্নে। সেখানেই তাঁকে মারধর করে গায়ে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ।



এসপি গর্গ বলেন, ‘‘নবীনকে হাসপাতালে ভর্তি করানোর পর তিনি কিছু বলেননি।। পুলিশ জিজ্ঞাসাবাদ করার আগেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন অভিযুক্তদেরই এক সদস্য। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতে পুলিশ তদন্ত শুরু করেছে।’’

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...