Wednesday, June 24, 2026

মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রণাম! চব্বিশে স্বৈরাচারী শাসন অবসানের ডাক বিশ্বজিতের

Date:

Share post:

ভারত যা উন্নয়ন করে দেখাতে পারেনি সেই উন্নয়ন বাংলায় একা করে দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার একুশে জুলাইয়ের (21st July) মঞ্চ থেকে এভাবেই দলনেত্রীর কাজের খতিয়ান তুলে ধরলেন বাগদার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। তবে এদিন বক্তব্যের শুরুতেই শহিদদের স্মরণ করে বিশ্বজিৎ একুশে জুলাইয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন। এরপরই বিশ্বজিৎ সাফ জানান, বাংলার ঘরে ঘরে সমস্ত সুযোগসুবিধা দায়িত্ব সহকারে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু পরিষেবা প্রদানই নয়, এদিন বাগদার বিধায়কের বক্তব্যে উঠে আসে বনগাঁ (Bongaon) ও রানাঘাটের (Ranaghat) উন্নয়ন প্রসঙ্গ। এদিন বিশ্বজিৎ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দুই জায়গার প্রভূত উন্নয়ন হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে নবজোয়ার যাত্রায় (Nabojoar Yatra) অভিষেকের (Abhishek Banerjee) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিশ্বজিৎ। তিনি বলেন, পঞ্চায়েতে সাফল্যের পিছনে অভিষেকের যাত্রার গুরুত্ব অপরিসীম। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের (Matua Community) মানুষকে প্রণাম জানান বাগদার বিধায়ক। এরপরই কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়ে বাগদার বিধায়ক জানান, চব্বিশে স্বৈরাচারী শাসনের অবসান ঘটাবই।

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...