Sunday, June 21, 2026

এনআরএস হাসপাতালে আ.গুন আ.তঙ্ক, ব্যাহ.ত পরিষেবা!

Date:

Share post:

শনিবার সকালে আচমকাই কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Hospital) আগুন আতঙ্ক। হাসপাতালে উপস্থিত রোগীর আত্মীয়রা বলছেন, অন্যান্য দিনের মতো স্বাভাবিক কাজকর্ম চলছিল। একটু বেলা বাড়তেই আচমকা এনআরএস হাসপাতালের কার্ডিওলজি বিভাগ (Cardiology department) থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। সাময়িকভাবে ব্যাহত হয় পরিষেবা।

খবর পাওয়া মাত্রই ঘটনার সঙ্গে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। যদিও হাসপাতালে আগুন লেগেছে এরকম কোন প্রমাণ পাননি দমকল বিভাগের কর্মীরা। প্রাথমিকভাবে যেটুকু জানা যাচ্ছে যে কার্ডিওলজি বিভাগে কোনও কারনে শর্ট সার্কিটের জন্য ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় কারোর কোনও ক্ষতি হয়নি। হাসপাতালে সকলেই নিরাপদে আছেন।

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...