Sunday, June 21, 2026

ভোর থেকেই ব্যাক টু ব্যাক ব্যালি.স্টিক মি.সাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার!

Date:

Share post:

আমেরিকাকে (America) কি বিশেষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা, শনিবার ভোররাতে যেভাবে ব্যাক টু ব্যাক ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) নিক্ষেপ করল উত্তর কোরিয়া (North Korea), তাতে এই প্রশ্নই আরও জোরালো হচ্ছে। গত বুধবার দক্ষিণ কোরিয়ার (South Korea) উপকূলে আমেরিকার পরমাণু অস্ত্র সাজানো একটি সাবমেরিন (A nuclear-armed submarine) দেখা যায়। তারপর থেকেই উত্তর কোরিয়ার চাপ বাড়াবার চেষ্টা করছে বলে অনুমান।

বুধবারই পরপর দুটো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল পিয়ংইয়ং, যা ৫৫০ কিলোমিটার পথ পেরিয়েছিল।তিনদিনের মধ্যেই ফের প্রকাশ্যে এল এই খবর। ওয়াকিবহল মহল মনে করছে কার্যত আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়ার জন্যই এমন কাণ্ড ঘটানো হয়েছে। কূটনৈতিকরা মনে করছেন ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিতে চায় উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়ার আশপাশে যদি মার্কিন সাবমেরিন ঘোরাফেরা করতে দেখা যায়, পরমাণু অস্ত্র ব্যবহারে কোনও বাধা থাকবে না বলে আগেই উত্তর কোরিয়ার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই বক্তব্যকে সমর্থন জানিয়েই কি হুমকি দেয়ার চেষ্টা আমেরিকাকে? যদিও কটা মিসাইল নিক্ষেপ করা হয়েছিল সেটা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...