Monday, April 6, 2026

তৃণমূলের রাজনৈতিক সৌজন্য: ভাঙড়ে বিজয়োৎসবে নওশাদকে আমন্ত্রণ শওকতের

Date:

Share post:

আরও একবার রাজনৈতিক সৌজন্যের নজির রাখলে তৃণমূল (TMC)। ভাঙড়ে তৃণমূলের বিজয়োৎসবে স্থানীয় ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddiqi) আমন্ত্রণ জানালেন আরেক TMC বিধায়ক শওকত মোল্লা (Shokat Mollah)। পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়েও তৃণমূলের জয়জয়কার। এই জয়ের পর ১৩ অগাস্ট ভাঙড়ে তৃণমূলের বিজয়োৎসব। আর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদকে আমন্ত্রণ জানালেন শওকত মোল্লা।

বৃহস্পতিবার, এ নিয়ে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ১৩ অগাস্ট ভাঙড়ের শোনপুরে তৃণমূলের বিজয় উৎসব হবে। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় বিধায়ক নওশাদকে। খুব শিগগিরই নওশাদের কাছে আমন্ত্রণের চিঠিও পাঠানো হবে বলেই জানান শওকত। ওই অনুষ্ঠানে নওশাদের জন্য যাবতীয় নিরাপত্তার বন্দোবস্তও তিনিই করবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। এভাবেই সৌজন্যের রাজনীতির বার্তা দিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...