Wednesday, June 24, 2026

সকাল থেকেই রোদের দাপট দক্ষিণে, কমলা সতর্কতা জারি উত্তরে

Date:

Share post:

ভাদ্রের শুরুতেই কাঠফাটা রোদের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। যদিও অবিরাম বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,এখনও বেশ কিছুদিন বর্ষার দাপট চলবে দক্ষিণবঙ্গে।তবে আর্দ্রতাজনিত অস্বস্তিতে বজায় থাকবেই।

আরও পড়ুনঃ অনুষ্ঠান চলাকালীন ছু.রি হাতে সটান মঞ্চে! কংগ্রেসের মহিলা বিধায়ককে আ.ক্রমণ ম.দ্যপ যুবকের
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতি বার ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে কলকাতায়। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ।
দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। চলতি সপ্তাহে এই বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া দফতর। ব্যাপক ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ধসের সম্ভাবনার কথাও জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...