Saturday, April 4, 2026

ভোল পাল্টে ‘ভানু’? চমকে দিলেন অভিনেতা ‘অনিমেষ দত্ত’!

Date:

Share post:

ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay) বাঙালির আবেগ, বাংলা সিনেমার অমলিন হাসির অফুরান উৎস। চরম হতাশা আর দুঃখের মাঝেও ” মাসিমা মালপো খামু” চূড়ান্ত জীবন্ত। চলায় বলায় পূর্ব বঙ্গের রীতিকে অটুট রেখে টলিউডকে সমৃদ্ধ করেছেন যে অভিনেতা, সেই ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandyopadhyay) অমর। ‘সাড়ে চুয়াত্তর’ – এর কেদার বা ‘পার্সোনাল অ্যাসিস্টেন্ট’ রমা দেবী, নাম বা চরিত্ররা পাল্টেছে, তবে অভিনেতার প্রতিভার পরিচয় দিতে তারা এতটুকু পিছিয়ে আসেনি। সাদা কালো পর্দায় অমলিন হাসি আনন্দের জাদুকাঠি ছিল তাঁর কাছে। তাই তিনি আজও জীবন্ত। ২৬ অগাস্ট তাঁর জন্মদিনে সেই কথাই প্রমাণ করল টালিগঞ্জ। আর সারপ্রাইজ গিফট দিলেন এই যুগের বলিষ্ঠ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ভোল বদলে হয়ে গেলেন ভানু!

এই শীতে আসছে ‘যমালয়ে জীবন্ত ভানু’ (Jomaloye Jibonto Bhanu)। আজ থেকে ঠিক এক বছর আগে ঘোষণা হয়েছিল ছবির নাম। কিন্তু গতকাল অর্থাৎ ২৬ অগাস্ট ছবির নতুন পোস্টার (New Poster) প্রকাশ্যে আসতেই বিস্ময়ের ঘোর কাটছে না নেটিজেনদের। দুদিন আগেই ‘ক্যাওড়া’ পুলিশ অফিসার অনিমেষ দত্তর ভূমিকায় মারকাটারি অ্যাকশন আর অশ্রাব্য ভাষায় গালাগালি করে যিনি লাইমলাইট কেড়েছেন , তাঁর এত বদল? এ যেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। শনিবার সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল ‘জীবন্ত ভানু’র ছবিতে। মুখ্য চরিত্রে ওয়ান অ্যাণ্ড অনলি শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে যেন হুবহু ভানু বন্দ্যোপাধ্যায়!

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...