Friday, June 19, 2026

পুলিশের অনুমতি ছাড়াই জোর করে রাস্তায় নামল SFI

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)ছাত্র মৃত্যুর ঘটনার রেশ এখনও টাটকা। শিক্ষাঙ্গনে অপরাধমূলক কাজ কখনই সমর্থনযোগ্য হতে পারেনা। আইন তার মতো করে পদক্ষেপ করছে। তদন্ত চলছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী (CM) নিজে বিষয়টির দিকে কড়া নজর রাখছেন। অথচ বিরোধী দল এমন ঘটনায় রাজনীতি করা ছাড়ছে না। বারবার রাস্তায় নেমে প্রতিবাদের নামে নিজেদের গুরুত্ব তুলে ধরার চেষ্টায় নেমেছে বিজেপি, সিপিএম সহ অন্যান্য বিরোধীরা। এবার রাস্তায় নেমে বিক্ষোভ বাম ছাত্র সংগঠন এস এফ আই-এর(SFI)। র‍্যাগিংয়ের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এইটবি বাসস্ট্যান্ডে এসএফআই সভা করার ডাক দিয়েছে মঙ্গলবার। ছাত্র নেতৃত্বের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন মহম্মদ সেলিম (Md Selim), সুজন চক্রবর্তী (Sujan Chakraborty),নীলোৎপল বসুদের। কলকাতার পাশাপাশি জেলা থেকেও ইতিমধ্যেই ছাত্র ছাত্রীরা আসছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু এই মিছিলের অনুমতিই দেয়নি পুলিশ। তাহলে কীভাবে রাস্তায় নামলেন SFI -কর্মী সমর্থকেরা?

সিপিএমের ছাত্র সংগঠন পুলিশের অনুমতির তোয়াক্কা না করেই মঙ্গলবার জোর করে পথে নামল। ঢাকুরিয়া থেকে মিছিল করে সভাস্থল পর্যন্ত যাছে কলকাতা জেলা সংগঠন। সোমবারই ফেসবুকে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য লেখেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে ছাত্র সমাবেশে পুলিশের অনুমতির তোয়াক্কা করেন না তাঁরা। আইন অমান্য করে রাস্তায় নেমে শান্ত জনজীবনকে ফের বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যেখানে আইন মতো একের পর এক পদক্ষেপ করার চেষ্টা হচ্ছে সেখানে দাঁড়িয়ে বাম প্রভাবিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদিকে CCTV বসাতে অনীহা অন্যদিকে আবার প্রতিবাদের নামে খবরে ভেসে থাকার চেষ্টা SFI-এর।

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...