Sunday, June 7, 2026

পার্থর জামিনের আবেদন শুনেই পিছিয়ে দিল হাইকোর্ট

Date:

Share post:

ফের জামিনের আবেদন প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। আগামী ৯ অক্টোবর এই মামলার শুনানি আছে। দীর্ঘ প্রায় এক বছর জেল হেফাজতে থাকার পর জামিনের আবেদন চেয়েছেন তিনি।বুধবার আদালতের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক বছর পর জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ । মানিক ভট্টাচার্য’র স্ত্রী জামিন পাওয়ার পরেই আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন।

ইডি জানিয়েছে, রাজ্যে শিক্ষা ও নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছ। সেই নিয়োগ দুর্নীতির মূল কাণ্ডারী হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া ইডি আরও জানাচ্ছে, যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির যে তদন্ত সেটা এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। এমত অবস্থায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন মঞ্জুর করলে তদন্তের ক্ষতি হবে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে সেই সংক্রান্ত নথিও সেটাও তাঁরা পেশ করতে চায়। সে কারণে আদালতে পেশ করার সময় চেয়েছে তাঁরা।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেকে এর আগেও নির্দোষ বলে দাবি করেছেন। নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে তাঁর দাবি। সেই কারণেই তাঁকে জামিন দেওয়া হোক বলে আবেদন তাঁর। জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বছরের বেশি সময় ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।যদিও নিম্ন আদালত বারবার তাঁরও জামিনের আবেদন খারিজ করেছে ।

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করেছিল ইডি। ২৩ জুলাই রাতে গ্রেফতার হওয়ার ১৩ মাস পর জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পার্থ। কিন্তু ইডি সেই জামিনের আর্জির বিরোধিতা করে। পাল্টা আবেদন করে হাই কোর্টে। বুধবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি ঘোষের এজলাসে। মামলাটি শুনানির জন্য ওঠার পরই ইডি শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করে বিচারপতির কাছে। আদালত সেই আবেদনে সাড়াও দেয়।

 

 

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...