Thursday, February 12, 2026

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তি ভারতীয় দলে, অনুশীলনে এই তারকা ব‍্যাটার

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপের সুপার ফোরের ম‍্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই সুপার ফোরের ম‍্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর ভারতীয় দলে। অনুশীলন শুরু করলেন শ্রেয়স আইয়র। যা স্বস্তি দিচ্ছে টিম ম‍্যানেজমেন্টকে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে বৃহস্পতিবার কলম্বোয় অনুশীলনে সূর্যকুমার যাদব ও শার্দূল ঠাকুরের সঙ্গে শ্রেয়সকে দেখা যায়। ব্যাটিং অনুশীলনে বেশ সাবলীল ছিলেন শ্রেয়াস আইয়ার। নেটে প্রথমে তিনি কিছুক্ষণ শরীর চর্চা করেন, বিশেষত পিঠের। এরপর তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেন, যেখানে প্রায় ৩০ মিনিট তিনি মিডিয়াম পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। খবর অনুযায়ী, স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধেই তিনি এদিন ব্যাটিং অনুশীলন করেন। এদিন নেটে তিনি শর্ট বলের অনুশীলনে জোর দেন। শ্রেয়স ছাড়াও এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, তিলক ভার্মা এবং সুর্যকুমার যাদব। তবে এদিন ঐচ্ছিক অনুশীলনে আসেননি বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ এবং অধিনায়ক রোহিত শর্মা।

এশিয়া কাপের সুপার ফোরে পর পর তিনদিন ম্যাচ খেলে স্বাভাবিক ভাবেই ক্লান্ত ভারতীয় দল। বুধবার ক্রিকেটাররা বিশ্রাম নিলেও বৃহস্পতিবার হালকা অনুশীলন করেন। শরীরে যাতে বাড়তি চাপ না পরে সেই কারণেই এই অনুশীলনে হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের নেটে অনুশীলন করতে দেখা যায়নি। ইতিমধ্যে ফাইনালে ভারত। তাই আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে কয়েকটি বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। সূর্যকুমার, তিলক ভার্মা, মহম্মদ শামিরা দলে ঢুকতে পারেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরারা ফাইনালের আগে বিশ্রাম নিতে পারেন।

আরও পড়ুন:কেন এশিয়া কাপে সুযোগ পাচ্ছেন না শামি? মুখ খুললেন দলের বোলিং কোচ

 

 

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে। মেষ: কাজের জায়গায় হঠাৎ যন্ত্রপাতির গোলমাল সাময়িক বাধা আনতে পারে।...

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...