Sunday, March 15, 2026

লাইন রক্ষ.ণাবেক্ষণের জন্য রবিবার একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষনা রেলের!

Date:

Share post:

হাওড়া (Howrah) শাখায় ট্রেন নিয়ে নিত্যযাত্রীদের দুর্ভোগ কিছুতেই কাটছে না। প্রতি সপ্তাহের শনি-রবিবার হলেই যেন ট্রেন বাতিলের (Train Service Cancel) সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। মাসখানেকে পুজো শুরু , তাই স্বাভাবিকভাবেই ছুটির দিনে ট্রেনে একটু বেশি ভিড় হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এমনিতেই রবিবার অসংখ্য গাড়ি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাতিল থাকে। সেই তালিকায় নতুন সংযোজন হচ্ছে আরও একগুচ্ছ ট্রেন। সিগন্যাল এবং লাইন রক্ষণাবেক্ষণের (Railway track maintenance) কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড শাখা, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায় আগামী রবিবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর একগুচ্ছ ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল (Eastern Railways)। ফের একবার চরম ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।

রেলের তরফে বলা হয়েছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সারাদিন ধরেই ‘পাওয়ার ব্লক’ থাকবে। তাই ওই দিন ট্রেন চলাচল ব্যাহত হবে। বেশ কিছু ট্রেনের সময়সূচিতেও রদবদল করা হয়েছে। এমনিতেই সপ্তাহের বাকি দিনগুলোতে লোকাল ট্রেনের হাওড়া স্টেশনে পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে অন্ততপক্ষে ২৫ -৩০ মিনিট দেরি হওয়ার ঘটনা যেন প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। হাওড়া শাখার নিত্যযাত্রীরা বলছেন যেখানে সেখানেই গাড়ি দাঁড়িয়ে পড়ছে, শুধু তাই নয় লিলুয়া পর থেকে হাওড়া পৌঁছতে কমপক্ষে চার থেকে পাঁচ বার করে ট্রেন দাঁড়াচ্ছে অফিস টাইমে। এতে প্রত্যেকের কাজের দেরি হচ্ছে। প্রতি সপ্তাহে এত লাইন রক্ষণাবেক্ষণের কাজ করে আখেরে কী লাভ হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছেন ট্রেন যাত্রীরা।

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...