Tuesday, March 31, 2026

ব্রাজিলে ম.র্মান্তিক বিমান দু.র্ঘটনা! মৃ.ত ১৪

Date:

Share post:

ব্রাজিলে অ্যামাজনের কাছে বার্সেলোস প্রদেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। শনিবার তখন দুপুর ৩ টে(ভারতীয় সময় মধ্যরাতে আচমকাই যাত্রীসহ ভেঙে পড়ে বিমানটি।গন্তব্য পৌঁছনো আর কিছু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু তার আগেই ১২ জন যাত্রী এবং দু’জন বিমানকর্মীকে নিয়ে ভেঙে পড়ে বিমনাটি। তাতেই বিমানে থাকা সকলের মৃত্যু হয়।

আরও পড়ুনঃআবার দক্ষিণ আফ্রিকা থেকে আসছে চিতা, তৈরি হচ্ছে নতুন ঠিকানাও

সংবাদমাধ্যম তরফে খবর,উত্তর অ্যামাজনের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে এই বার্সেলোস প্রদেশ। বিমানটির যাত্রাপথও ছিল এটাই। যাতে সময় লাগে প্রায় দেড়ঘণ্টা। বিমান দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর অ্যামাজনের গভর্নর উইলসন লিমা ‌এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে বিমান ভেঙে পড়ল, তাও জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ভেঙে পড়েছে ওই মাঝারি আকারের বিমানটি। এদিকে মানাউস এয়ারট্যাক্সি এয়ারলাইন ওই ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি জারি করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানে থাকা মোট ১২ যাত্রীর মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও ছিলেন। যদিও তা এখনও নিশ্চিত নয়।

অ্যামাজনের উপনদী রিও নেগ্রোর ধারে এই বার্সেলোস শহর অবস্থিত। ব্রাজিলের নানা প্রান্ত থেকে এখানে সারাবছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এমনকী, বহু বিদেশি পর্যটকও বার্সেলোসে ঘুরতে আসেন। মনে করা হচ্ছে, বিমানে থাকা ১২ জন যাত্রীও বার্সেলোস ভ্রমণেই যাচ্ছিলেন। এদিকে দুর্ঘটনায় মৃতদের পরিচয় এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...