Sunday, March 15, 2026

বিতর্কের মুখে তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিতর্কিত নোটিশ প্রত্যাহার

Date:

Share post:

বিতর্কের মুখে তপনের কলেজের বিতর্কিত নোটিশ প্রত্যাহার করা হল।ক্লাস পিছু ১০০ টাকার বিনিময়ে অতিথি অধ্যাপক চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল!রাজ্য জুড়ে তীব্র সমালোচনার মুখে ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তি বাতিল বাতিল করা হল বলে নোটিশ দিয়ে জানাল নাথানিয়াল মুর্মু কলেজ।
প্রসঙ্গত, ক্লাসপিছু সাম্মানিক মাত্র ১০০ টাকা!এমনই বিজ্ঞপ্তি দিয়েছিল দক্ষিণ দিনাজপুরের তপনের নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ।এই বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক তৈরি হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০০ টাকা সাম্মানিকের চুক্তিতে ৬ জন অধ্যাপক নিয়োগ করা হবে। বাংলা, এডুকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই নিয়োগ করা হবে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ শেষ হবে। সপ্তাহে ১৫টির বেশি ক্লাস করানো যাবে না, এটাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অর্থাৎ নেট উত্তীর্ণ বা পিএইচডি সম্পন্ন করা একজন প্রার্থী অধ্যাপনা করে মাসে সর্বোচ্চ ছয় হাজার টাকা সাম্মানিক পাবেন।

এই বিজ্ঞপ্তির বিষয়ে সুকান্ত মজুমদারের ট্যুইট প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার জানান,এটি কলেজ পরিচালন কমিটির বিষয়। এটি সরকার পোষিত কলেজ নয়, এখানে সরকারের কোনও বিষয় নেই। ছাত্রের সংখ্যার অনুপাতে যেখানে স্থায়ী শিক্ষকের সংখ্যা কম সেখানে অতিথি শিক্ষক নিতে পারে। অতিথি শিক্ষক নেওয়ার ক্ষেত্রে কত টাকা সাম্মানিক দেবে সেটা কলেজ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।

 

 

spot_img

Related articles

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...