Friday, June 19, 2026

বিশ্বকাপের আগে গোল্ডেন টিকিট থালাইভার! দক্ষিণী তারকাকে BCCI-এর উপহার

Date:

Share post:

অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশের মাটিতে বিশ্বকাপের আসর (ICC Cricket WC-2023)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)তরফে ইতিমধ্যেই দেশের নানা খ্যাতনামা ব্যক্তিত্বদের বিশেষ উপহার হিসেবে ‘ গোল্ডেন টিকিট’ দেওয়া হচ্ছে। অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরের পর এবার এই উপহার পেয়ে গেলেন দক্ষিণী তারকা থালাইভা! বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)নিজে হাতে রজনীকান্তের হাতে এই টিকিট তুলে দিয়েছেন। অর্থাৎ এবার বিশ্বকাপের বিশেষ অতিথি হয়ে গেলেন রজনীকান্ত (Rajnikanth)।

ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সঙ্গে আগেই জুড়েছে বলিউডের ‘জওয়ান’ শাহরুখ খানের (SRK) নাম। থিম সং ভিডিওতে দেখা গেছে রণবীর সিংকে (Ranveer Singh), মিউজিক করেছেন প্রিতম। ক্রমশ বলিউড আর ক্রিকেটের এই বিশ্বকাপের যোগ উজ্জ্বল হচ্ছে। এবার বিশ্বকাপের কোনও ম্যাচ বা সব ম্যাচ যদি দেখতে চান রজনীকান্ত, তবে সেই ব্যবস্থা করবে বোর্ড। সেক্ষেত্রে সপরিবারে খেলা দেখার সুযোগও থাকছে। অতীতে ভারতের বেশ কিছু ম্যাচে দর্শকাসনে খেলতে দেখা গিয়েছে রজনীকান্তকে। এ বার ভারতের প্রথম ম্যাচই রজনীকান্তের নিজের শহর চেন্নাইয়ে। মনে করা হচ্ছে যে থালাইভা সেই খেলা দেখতে মাঠে উপস্থিত হবেন।

গোল্ডেন টিকিট প্রাপকদের তালিকায় আর কারা আছেন তা এখনও স্পষ্ট করছে না BCCI। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসস্কর এই প্রসঙ্গে বলেন যে, কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনি এবং বিশ্ব অ্যাথলেটিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াকে এই টিকিট দেওয়া উচিত বলে তাঁর ব্যক্তিগত মত। এমনকি ISRO কর্তার নাম এই তালিকায় রাখার কথাও বলেন তিনি।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...