Monday, June 8, 2026

গোষ্ঠী সং.ঘর্ষের জের! ফের কানাডায় খু.ন কু.খ্যাত গ্যাং.স্টার

Date:

Share post:

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের ঘটনায় ইতিমধ্যে ভারত-কানাডা (India Canada) সম্পর্ক তলানিতে ঠেকেছে। যত দিন যাচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ইতিমধ্যে কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুতদের উপর চরম আঘাত হানছে শিখ ফর জাস্টিস সংগঠন। এমন আবহে ফের দুষ্কৃতীদের গুলিতে কানাডায় মৃত্যু হল মোস্ট ওয়ান্টেড আরও এক খলিস্তানি সন্ত্রাসবাদীর। মৃত খালিস্তানি নেতার নাম সুখা ডুনেকা (Sukha Duneka) ওরফে সুখদুল সিং। জানা যাচ্ছে, গ্যাংয়ের মধ্যে অন্তঃদ্বন্দ্বের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে সুখদুল খলিস্তানি জঙ্গি আর্শদীপ সিং ওরফে আর্শ ডালার ঘনিষ্ঠ বলে পরিচিত। বহু দিন ধরেই আর্শদীপকে হাতে পেতে তৎপর ভারত। তার মধ্যে এমন খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার রাতে কানাডার উইনিপেগে গুলি করে খুন করা হয় সুখা ডুনেকাকে। মৃত খালিস্তানি নেতাকে লক্ষ্য করে মোট ১৫ বার গুলি করা হয় বলে খবর। আর এই ঘটনার সঙ্গে গত ১৮ জুন খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে বলে দাবি করছে একাধিক সংবাদমাধ্যম। ইতিমধ্যে সুখদুলকে হত্যার দায় স্বীকার করেছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Laurence Bishnoi)। ইতিমধ্যে বিষ্ণোই গ্যাংয়ের তরফে প্রকাশিত একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, পাপের শাস্তি পেয়েছেন সুখদুল। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করে দেশ ছেড়েছিলেন আদপে পঞ্জাবের বাসিন্দা সুখদুল। তখনই তাঁর বিরুদ্ধে সাতটি অপরাধের মামলা দায়ের হয়েছিল। এদিকে সুখদুলকে পালাতে সাহায্য করার অভিযোগে পাঞ্জাবের মোগা অঞ্চলের দুই পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে কানাডায় ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সুখদুল। কানাডায় ভারতীয় হাইকমিশনের অফিসে হামলায় তার হাত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

তবে এখানেই শেষ নয়, ভারতে নাশকতা চালানো জন্য আর্থিক সাহায্যও করত সে। সুখদুলের বিরুদ্ধে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানে নাশকতা চেষ্টার অভিযোগ রয়েছে। খালিস্তানি নেতার বিরুদ্ধে হত্যা সহ মোট ২০টি মামলা রয়েছে । তদন্তকারী সংস্থা এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায়ও ছিল মৃত খালিস্তানি নেতার নাম। এদিকে কানাডার মাটিতে সে দেশের খলিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর ‘ভূমিকা’ রয়েছে বলে সোমবার অভিযোগ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঘটনাচক্রে, ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডার এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার কেন্দ্রীয় সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়।

 

 

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...