Monday, April 6, 2026

‘প্রস্তুতি নিয়ে মুখ খুলতে চাই না, মুখ খুললেই বিপদ’, বাংলাদেশকে হারিয়ে বললেন সুনীল

Date:

Share post:

গতকাল বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে জয়ে ফিরেছে ভারতের ফুটবল দল। প্রথম ম‍্যাচে চিনের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় ইগর স্টিম‍্যাচের ছেলেরা। বাংলাদেশকে হারায় ১-০ গোলে। টিম ইন্ডিয়ার হয়ে শেষ মুহূর্তে পেনাল্টিতে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী। এই জয়ের ফলে নক আউটের আশা বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া। এই জয়ে খুশি হলেও, দলের খেলায় খুশি নন ভারতীয় দলের অধিনায়ক।

এই নিয়ে ম‍্যাচ শেষে সুনীল বলেন,” খুবই হতাশাজনক। আরও অনেক জিনিস ভালো করা উচিত ছিল, যেমন ফাইনাল থার্ডে আরও ভালো পাস খেলা যেত। তবে দিনের শেষে, তিন পয়েন্ট পাওয়াটা জরুরি। পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলা সোজা নয়। প্রচুর আইস বাথ নিতে হবে। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। এখনও অনেক উন্নতি করতে হবে। তবে খেলায় জেতা আসল। পয়েন্ট পাওয়া আসল। সেটা হয়েছে। পরের ম্যাচে ভাল খেলতে হবে।”

এদিকে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খুলতে চাইছেন না সুনীল। দেশ বনাম ক্লাব দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে ঢুকতে চাইছেন না সুনীল। তা সুনীলের কথায় পরিষ্কার। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি নিয়ে জিজ্ঞাসা করা হলে সুনীল বলেন,” প্রস্তুতি নিয়ে কিছু বলতে চাই না। এরকম একটি ম্যাচের পর, আমি বিপদে পড়তে চাই না। প্রস্তুত হই কি না হই, ছেলেরা আছে কি নেই, ১৭ জন না ৩০ জন, সে সব আমরা পিছনে ফেলে এসেছি। পরের ম্যাচে নিজেদের সর্বস্ব দিতে হবে। এখন যা বলব সেটা পরের ম্যাচে কোনও প্রভাব পড়বে না। তাই বাদ দাও।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে কেন প্রথম দুই ম‍্যাচে নেই রোহিত-বিরাটরা? জানালেন দ্রাবিড়

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...