Monday, June 15, 2026

‘অর্থের অপচয়’! জব কার্ড হোল্ডারদের সেন্ট্রাল ভিস্তা ঘুরিয়ে দেখাল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা

Date:

Share post:

তৃণমূলের প্রতিবাদে যোগ দেওয়া জব কার্ড হোল্ডাররা ঘুরে দেখলেন দিল্লির একাধিক প্রশাসনিক ভবন। সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া জব কার্ড হোল্ডারদের দিল্লির প্রশাসনিক ভবন নতুন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সামনে নিয়ে যাওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দায়িত্ব নিয়ে এই ঘুরিয়ে দেখানোর কাজটি করেছেন। তাঁরাই ভারতমণ্ডপম ও সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নতুন পার্লামেন্ট ভবন ঘুরিয়ে দেখান সকলকে।

সেখানে দাঁড়িয়ে জব কার্ড হোল্ডারদের জানান, তাদের বাড়ির কাঁচা ছাদ, থাকার জায়গা নেই, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার কোটি-কোটি টাকা খরচ করছে এই কাজে৷ যে পার্লামেন্ট বছরে ১০০-দিনও বসে না, সেটার জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করা হচ্ছে। এদিকে বাংলায় বাড়ির দেওয়াল ভেঙে পড়ে শিশু মারা যাচ্ছে, টাকা না দিয়ে এখানে পার্লামেন্ট বানানো চলছে।

এই মর্মে এদিন তৃণমূল কংগ্রেসরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘জব কার্ড হোল্ডারদের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প ঘুরিয়ে দেখিয়ে দেখানো হয়েছে, কী ভাবে কেন্দ্রীয় সরকার তাঁদের টাকা না দিয়ে কোটি-কোটি টাকা খরচ করে পার্লামেন্ট ভবন তৈরি করেছে।’

আরও পড়ুন- ১২ শিশু সহ ২৪ ঘন্টায় ২৪টি মৃ.ত্যু! কা.ঠগড়ায় মুম্বাইয়ের সরকারি হাসপাতাল

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...