Thursday, June 25, 2026

টানা বৃষ্টির মধ্যেই জল ছাড়ছে ডিভিসি!বানভাসি পরিস্থিতি হুগলিতে

Date:

Share post:

হড়পা বানের তলিয়ে গিয়েছে সিকিমের একাংশ। তিস্তার জল হুড়হুড় করে সমতলের দিকে নেমে আসায় উত্তরবঙ্গেও বন্যার সম্ভাবনায় চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উদ্ধারকাজ। ত্রাণশিবিরও খোলা হয়েছে। উত্তরবঙ্গের মত পরিস্থিতি নয় রাজ্যের বাকি জেলাগুলিতে। তবে নিম্নচাপের জেরে একটানা বর্ষণে নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ব্যারেজের জল ছাড়ার জেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আরামবাগ মহকুমায়। ফুঁসছে মুন্ডেশ্বরী। জল বাড়ছে দামোদর, দ্বারকেশ্বরেও। ইতিমধ্যেই খানাকুলের রামমোহন ২ গ্রামপঞ্চায়েত এলাকার একাধিক জায়গা প্লাবিত হতে শুরু করেছে । নদীর তীরবর্তী এলাকায় থাকা বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই সেকেন্দারপুর বিদ্যালয়ের অস্থায়ী ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ তিস্তার ধং.সলীলার মাঝেই ধস সিকিমে, নদীগর্ভে তলিয়ে যাচ্ছে জাতীয় সড়ক, আটকে বহু পর্যটক
নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলেও হুগলিতে এখনও বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ শতাংশ কম। তাই জলাশয়গুলো এখনও জলধারণ করতে পারছে। চাষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে জেলা কৃষি দফতর। তবে ডিভিসির ছাড়া জলে নদীগুলো বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। নিচু এলাকায় চাষের জমিতে জল ঢুকেছে খানাকুলের দুটি ব্লকে। প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। ইতিমধ্যেই হুগলি জেলায় ত্রাণ শিবির রয়েছেন ৮০৪ জন মানুষ।
বন্যা পরিস্থিতি তৈরি হতেই জেলা স্বাস্থ্য দফতরও তৎপর হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া দফতরের আধিকারিকদের নিয়ে খানাকুলের পরিস্থিতি পরিদর্শন করেন। পরে আরামবাগ মেডিকেল কলেজে বৈঠক করেন। সিএমওএইচ বলেন, “বন্যার জলে নানা অসুখ হয়। তাই আগে থেকেই সাব সেন্টারগুলোতে প্যারাসিটামল, ওআরএস মজুত করা হয়েছে। সাপে কাটার জন্য এভিএস থাকছে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। আশাকর্মীদের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ মজুত করে রাখা থাকছে।” চারিদিক প্লাবিত হলে যাতায়াতে সমস্যা হয়। বহুক্ষেত্রে নৌকা করে গন্তব্যে পৌঁছতে হয় স্বাস্থ্যকর্মীদের। সেইসব ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...