Sunday, April 5, 2026

বিশ্বকাপে সুযোগ না পেয়ে রোহিতের ১২ বছর টুইট ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট লক্ষ্মণের

Date:

Share post:

১২ বছর আগে যখন ভারতীয় দল বিশ্বকাপ জেতে তখন ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন রোহিত শর্মা। আর এবার, তিনিই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ২০১১ সালের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে নিজের কষ্টের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন রোহিত। দীর্ঘ ১২ বছর পর সেই টুইট আবার জনসমক্ষে। সৌজন্যে ভিভিএস লক্ষণ। রোহিতের সেই টুইট শেয়ার করলেন ভারতের প্রাক্তন ব্যাটার।

১২ বছর বাদে সেই হিটম্যানই একদিনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭) করার বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। এছাড়াও, রোহিত শর্মা বিশ্বকাপে সর্বনিম্ন ইনিংসে ১,০০০ রান পূর্ণ করেছেন। তিনি মাত্র ১৯ ইনিংসে হাজার রান করে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন। রোহিতের ইতিহাস গড়ার পর তাঁর টুইট শেয়ার করে লক্ষ্মণ লেখেন, “২০১১ সাল থেকে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে ওঠা, মাত্র ২টি বিশ্বকাপের খেলে সাতটি শতরান, আবার প্রমাণ করে যে, কখনও হাল ছাড়বেন না, এবং চ্যাম্পিয়নরা ঠিক তাঁদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার পথ খুঁজে পায়।”

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তোলেন রোহিত। ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলেন তিনি। রশিদ খান ছাড়া কাউকেই রেয়াত করেননি ভারত অধিনায়ক। এই ইনিংসে তিনি ১৬টি চার এবং পাঁচটি লম্বা ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। পেরিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ডকেও।

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান রোহিত। যা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম। এর আগে এই নজির ছিল কপিল দেবের। ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে সেঞ্চুরি করেছিলেন কপিল।

আরও পড়ুন:আগামিকাল মারডেকা কাপে নামছে ভারত, প্রতিপক্ষ মালয়েশিয়া

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...