Monday, April 6, 2026

নারীদের প্রতি অ.শালীন মন্তব্য: জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে ইতি টানলেন ইটালির প্রধানমন্ত্রী  

Date:

Share post:

নারীদের প্রতি অশালীন ব্যবহার, কুপ্রস্তাব। গ্রুপ চ্যাটে যৌন উত্তেজক কথা। জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছেদ করলেন ইটালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার, নিজেই স্যোশাল মিডিয়ায় একথা জানান ইটালির প্রধানমন্ত্রী। জর্জিয়ার পার্টনার টিভি সাংবাদিক হিসেবে ইটালিতে যথেষ্ট জনপ্রিয় আন্দ্রে গিয়ামব্রুনো।

নিজের পোস্টে জর্জিয়া লেখেন, “আন্দ্রেয়ার সঙ্গে ১০ বছর ধরে সম্পর্কে ছিলাম। আমাদের রাস্তা আলাদা হয়েছে। এটা এবার স্বীকার করার সময় এসেছে”। এই বিচ্ছেদের পিছনে সম্প্রতি আন্দ্রের কিছু নারীবিদ্বেষী, অশ্লীল মন্তব্য দায়ী বলে অনুমান। সপ্তাহখানেক আগে তাঁর টিভি শো-তে বিতর্কিত মন্তব্য করেন আন্দ্রে। তা নিয়ে ইটালিতে (Italy) ব্যাপক সমালোচনা শুরু হয়।

অভিযোগ, টেলিভিশনে অনুষ্ঠান চলাকালীন এক মহিলা সহকর্মীর দিকে “কেন আগে তোমার সঙ্গে আমার দেখা হয়নি?“ বলে এগিয়ে যান আন্দ্রে। এখানেই শেষ নয়। বৃহস্পতিবারই এক মহিলা সহকর্মীর উদ্দেশে প্রকাশ্যে মেলোনির পার্টানার বলেন, “আপনার কাজে সাহায্য করতে পারি যদি আপনি আমার সঙ্গে যৌনতায় লিপ্ত হন।“

সূত্রের খবর, এর পরেই আন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেন ইটালির প্রধানমন্ত্রী। শুক্রবার মেলোনি নিজেই বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন। তবে, আন্দ্রে-মেলোনির সাত বছরের  কন্যাসন্তান রয়েছে। সে কার কাছে থাকবে, তা স্পষ্ট নয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...