Monday, April 6, 2026

রেড রোড কার্নিভ্যালে ৯৬টি পুরস্কার প্রাপ্ত ঠাকুর দেখতে উপচে পড়েছে ভিড়

Date:

Share post:

অবশেষে শেষ হতে চলেছে বাঙালির দুর্গোৎসব। শুক্রবার রেড রোড কার্নিভ্যালের মাধ্যমে বাঙালির মেগা উৎসব এবছরের মতো শেষ হতে চলেছে। একসঙ্গে ৯৬টি পুরস্কার প্রাপ্ত ঠাকুর দেখা যাবে এখানে। এই কার্নিভ্যাল দেখতে কলকাতায় উপস্থিত হয়েছে প্রচুর বিদেশি দর্শকও। এসেছেন জেলা থেকেও প্রচুর মানুষ। উপস্থিত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এই উৎসব শেষের ভাঙা হাটে শহরবাসীর একাংশের মনে আনন্দ নেই। দশমীর পর থেকে খুলে গিয়েছে অফিস। চাইলেও উৎসবের পড়ে পাওয়া ষোলো আনা আনন্দ চেটেপুটে উপভোগ করা সম্ভব হচ্ছে না। কারণ- কার্নিভ্যাল উপলক্ষে এদিন বন্ধ রয়েছে একাধিক রাস্তা।

রেড রোডে দুর্গা পুজোর কার্নিভ্যাল উপলক্ষে শহরবাসীর জন্য বিশেষ নির্দেশিকা আগেই প্রকাশ করেছে লালবাজার। এদিন বেলা চারটে থেকে রেড রোডে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভ্যাল। সেখানে অংশ গ্রহণ করছে ৯৬টি পুজো। এই উপলক্ষে রেড রোডে বৃহস্পতিবার রাত ৯ টা থেকে বন্ধ রয়েছে যান চলাচল। সকালে খোলা থাকলেও দুপুর ২টো থেকে রাত ১০টা অথবা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেড রোডের সংযোগকারী সমস্ত রাস্তা। বন্ধ থাকবে কুইন’স ওয়ে, লাভার্স লেন, এসপ্লানেড রোড, পলাশি গেট রোড সহ স্ট্র্যান্ড রোডও থাকবে বন্ধ। যাতায়াতের জন্য খোলা থাকবে জওহরলাল নেহেরু রোড।সামনা সামনি একসঙ্গে সমস্ত পুরস্কার প্রাপ্ত ঠাকুরকে একত্রে দেখতে কার্নিভ্যালে ভিড় করেছেন কয়েক হাজার মানুষ।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...