Wednesday, March 25, 2026

ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন শাহিন

Date:

Share post:

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে একদিনের ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। সেই ম‍্যাচে খেলতে নেমে অনন্য নজির গড়লেন পাকিস্তানের তারকা বোলার শাহিন শাহ আফ্রিদি। এদিন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে পর্যন্ত একদিনের ক্রিকেটে শাহিনের উইকেট সংখ্যা ছিল ৯৯। মঙ্গলবার প্রথম উইকেট পাওয়ার সঙ্গে সঙ্গে মাইলফলকে পৌঁছে যান তিনি। ৫১তম এক দিনের ম্যাচে ১০০ উইকেট পূর্ণ করলেন শাহিন।

এদিন ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামে পাকিস্তান। সেই ম‍্যাচে প্রথম ওভারেই তানজিদ হাসানকে তুলে নেন আফ্রিদি। এলবিডব্লু হন তানজিদ। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন বাংলাদেশের এই ওপেনার। কিন্তু লাভের লাভ কিছু হয়নি শেষমেশ আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। আউট হন তানজিদ। এই আউটের সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন শাহিন। বিশ্বকাপের ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। শুধু তাই নয়, বিশ্বের তৃতীয় দ্রুততম বোলার হিসাবে ১০০টি উইকেট নিলেন শাহিন।

এই রেকর্ডে শাহিনের আগে রয়েছেন নেপালের সন্দীপ লামিছানে। যিনি ১০০ টি উইকেট নিয়েছেন ৪২টি ম্যাচ খেলে। দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনার নিয়েছেন ৪৪টি ম্যাচ। রশিদের ঠিক পরেই রয়েছেন শাহিন আফ্রিদি। তিনি কৃতিত্বটি অর্জন করতে ৫১টি ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, তিন উইকেট নিয়ে কী বললেন বুমরাহ?

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...