Saturday, April 4, 2026

সিঙ্গুর মা.মলায় আইনি পথে হাঁটবে রাজ্য, খবর নবান্ন সূত্রে 

Date:

Share post:

সিঙ্গুর মামলায় (Singur Case) সোমবার তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালের (Arbitral Tribunal) দেওয়া নির্দেশের বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। রায়ের কপি হাতে পাওয়ার পরই আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন মুখ্য সচিব (CS)। এরপরই বিষয়টি নিয়ে হাইকোর্টে (Calcutta High court) যাওয়ার কথা ভাবছে রাজ্য বলেই নবান্ন (Nabanna)সূত্রে খবর। বিজেপি এবং বামেদের তরফে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হলেও তৃণমূলের তরফে এর স্পষ্ট বিরোধিতা করে বলা হয় যে, বাম সরকারের আমলে কৃষকদের মুখের ভাত কেড়ে নিয়ে তিন ফসলা জমি অন্যায় ভাবে শিল্প গোষ্ঠীকে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছিল তারই বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বিজেপি ও বাম যৌথভাবে বাংলার কৃষি কাজকে ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের (TMC) তরফে।

সিঙ্গুর অধিগ্রহণ মামলায় ২০১৬ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, সিঙ্গুরে তৎকালীন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ বেআইনি ছিল। দীর্ঘদিন ধরে তিন সদস্যর বেঞ্চে এই মামলা চলছিল। টাটা মোটরস লিমিটেড এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম (West Bengal Industrial Developement Corporation) ছিল দুটি পক্ষ। সোমবার আরবিট্রাল ট্রাইব্যুনাল রাজ্যকে নির্দেশ দেয়, টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে WBIDCকে। একই সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে থেকে যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ১১ শতাংশ হারে সুদও দিতে হবে রাজ্যকে। মামলার খরচ বাবদ জমা দিতে হবে আরও ১ কোটি টাকা। এই রায়ের বিরোধিতা করে এবার হাইকোর্টে যাচ্ছে রাজ্য।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...