Monday, April 6, 2026

৪৮ ঘণ্টার মধ্যেই বৃষ্টি! আগামী সপ্তাহেই পড়বে শীত, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

নভেম্বরের গোড়া থেকেই পারদ ঊর্ধ্বমুখী হলেও এবার শীত নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামিকাল ও পরশু হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। এরপরই সামান্য হলেও শীতের কামড় অনুভব করতে শুরু করবেন দক্ষিণবঙ্গবাসী।

ভোর রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই আর্দ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার মানুষ। আগামিকাল থেকে হালকা বৃষ্টিতে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে শীতের হাওয়া জাঁকিয়ে বসতে পারে। সপ্তাহান্তে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা – দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...